শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক খবরে জানা গেছে, বহু আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের সরকারি আদেশ শুরুতেই আইনি জটিলতার মুখে পড়েছে। সংশ্লিষ্ট মহল থেকে জারি করা বাস্তবায়ন আদেশের বিরুদ্ধে আদালতে রিট আবেদন দায়ের হওয়ায় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে প্রশাসনিকভাবে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জানা গেছে, সরকারের পক্ষ থেকে সম্প্রতি […]

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক […]

তারেক রহমানের বেতন কত? সুযোগ-সুবিধা কী কী পাবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরপর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল […]

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী। ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের […]

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় […]

ঢাকা-৮ আসনকে সৌদির মদিনার মতো গড়ে তোলা হবে: পাটোয়ারী

নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার সমাজের মতো গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগের শেষে তিনি এই অঙ্গীকার করেন। গণসংযোগের শুরুতে নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তারই আসনের প্রার্থী এবং […]

ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে বিএনপির অভিযোগ, তদন্তে এসএমপি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ মুবাশ্বির আলীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে এসএমপি কর্তৃপক্ষ।রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি দায়ের করেন সিলেট–১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কায়েস লোদী।তদন্ত […]

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার […]

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আওয়ামী লীগ সরকারের সময় ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলার প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ মামলার সার্বিক প্রেক্ষাপট […]

৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ জনসভা, ১০ ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রচারণা

ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন ও গণভোট উপলক্ষে তার আগের দিন সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে—এ তথ্য ইতোমধ্যে জানানো হয়েছে।শেষ জনসভার ঘোষণাবৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে দলের […]