ভূমিধস জয়ের পথে জেন-জি নেতা বালেন্দ্র শাহ

২০২৬ সালে নেপালের সাধারণ নির্বাচনে আরএসপি প্রতিনিধি পরিষদে (নেপালের ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ) গতকাল পর্যন্ত প্রায় ১১৯টি আসন জিতেছে বলে খবর মিলেছে। আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। নেপালের প্রতিনিধি পরিষদে মোট ২৭৫টি আসন রয়েছে। ১৬৫টি আসন পেলে সেই দল বিজয়ী ঘোষিত হবে। ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পূরণ করা হয় (দলীয় তালিকা, ভোট ভাগাভাগির ভিত্তিতে)। […]
যুক্তরাজ্যে বাংলাদেশি রাষ্ট্রদূত পদে আলোচনায় সিলেটের মুশফিক

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শীঘ্রই সেখানে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হবে। কে হবেন যুক্তরাষ্ট্রের নতুর রাষ্ট্রদূত তা নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্যে নতুন রাষ্ট্রদূত হওয়ার আলোচনায় রয়েছেন সিলেটের মুশফিক ফজল আনসারী। মুশফিক বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া […]
ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের

তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজসহ একাধিক তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইসরায়েল। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে চালানো হয় হামলা। ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের একাধিক তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার […]
১৭ রমজান: ঐতিহাসিক বদর দিবস আজ

হিজরী বর্ষের পবিত্র রমজান মাস চলছে। আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার চিরন্তন পার্থক্যকারী এবং মুসলিম উম্মাহর বিজয় ও গৌরবের এক অনন্য দিন। প্রায় দেড় হাজার বছর আগে হিজরি দ্বিতীয় সনের এই দিনে মদিনা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ, যা বিশ্ব […]
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে

ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার অর্থমন্ত্রী জানালেন, দেশটিতে আজ রাতেই হবে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির […]
ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। আজ শনিবার আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। […]
ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাশে তার বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা কী? এই প্রশ্ন গত এক সপ্তাহ ধরে ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে। রাষ্ট্রগুলো সরাসরি উত্তর না দিলেও গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরানকে যুদ্ধে নানাভাবে সহায়তা করছে চীন-রাশিয়া। তবে উভয় দেশ এই অভিযোগ অস্বীকার করেছে। স্বাধীন গণমাধ্যম কাউন্টার কারেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইরানকে কৌশলগত সহায়তা দেওয়া অব্যাহত […]
তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এসব বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে- ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে তারা। বুধবারের এই আক্রমণ ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা […]
ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর মার্কিন হামলায় স্টারমারের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার আদৌ সহায়ক ছিলেন না। আমি ভাবতেও পারিনি যে আমাকে এমন কিছু দেখতে হবে। যুক্তরাজ্যের কাছে থেকে আমি এমনটা কখনোই আশা করিনি।’টেলিফোনে দেওয়া ওই […]
মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও […]