যুক্তরাষ্ট্র শক্তিকে আইনের চেয়ে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালাকে গুরুত্ব না দিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে কার্যত ‘জবাবদিহির ঊর্ধ্বে’ মনে করে পদক্ষেপ নিচ্ছে—এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর ভাষায়, ওয়াশিংটনের দৃষ্টিতে এখন বৈশ্বিক সংকট সমাধানে সম্মিলিত বা বহুপাক্ষিক উদ্যোগের চেয়ে নিজেদের সামরিক ও রাজনৈতিক ক্ষমতাই বেশি প্রাধান্য পাচ্ছে। সম্প্রতি বিবিসি রেডিও ফোরের জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে’-তে অংশ নিয়ে এসব কথা […]

ইরানে বিক্ষোভের তাণ্ডবে প্রাণহানি ৫ হাজার ছাড়াল।

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতায় কমপক্ষে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫০০ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করা হয়েছে, যারা ‘নিরীহ’ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, […]

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পের প্রশাসনের নীতির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্প-বিরোধী বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির জবাবে গত শনিবার হাজার হাজার মানুষ কোপেনহেগেনের রাস্তায় নেমে প্রতিবাদ প্রদর্শন করেছেন। স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল হওয়া সত্ত্বেও গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চাপের বিরুদ্ধে এই বিক্ষোভ আয়োজিত হয়। বিক্ষোভগুলো এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের দুই দলের—ডেমোক্র্যাট ও রিপাবলিকান—এক প্রতিনিধি দল ডেনমার্ক […]