প্রথম পাতা ইউরোপ ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট
ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট
ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট - সংরক্ষিত ছবি।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির ১৩০টির বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে ৫৫৫ জন নিহত হয়েছেন। 

সংঘাতের তৃতীয় দিনে এসে এমন তথ্য জানাল সংস্থাটি। এর আগে শনিবার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। আলজাজিরা জানিয়েছে, এতে নিহতের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রোববার নতুন করে হামলা শুরু করে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য জানা গেছে। রোববার ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

বিবিসি ও সিএনএন বলছে, তেহরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়েছে। সোমবার কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

0
Would love your thoughts, please comment.x
()
x