প্রথম পাতা বিশ্ব হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের - সংরক্ষিত ছবি।

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। হুঁশিয়ারি, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালাবে তেহরান।

( মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।)

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি জানিয়েছেন, হরমুজ প্রণালী ‘বন্ধ’ এবং যেকোন জাহাজ যদি সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আইআরজিসি ও ইরানের নৌবাহিনী তাদের জ্বালিয়ে দেবে বা আক্রমণ করবে। হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা-নেওয়া হয়। 

চলমান যুদ্ধের জেরে প্রণালির পাশের রাষ্ট্র ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে।

0
Would love your thoughts, please comment.x
()
x