ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষণা করা হতে পারে। এরপর নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, রমজান ও ঝড়-বৃষ্টির সময় বিবেচনায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।
তবে যেসব ইউনিয়নে মামলা বা সীমানা জটিলতা রয়েছে, সেসব ইউনিয়ন আপাতত নির্বাচনের আওতার বাইরে রাখা হতে পারে।
আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় মালামাল আগেই সংগ্রহ করে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
Desk News 


















