Dhaka ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

এক স্কুলের ৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ Time View

জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ খ্রিষ্টাব্দের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

  • বরিশাল জিলা স্কুল,সংগ্রহিত ছবি

সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ। যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামকে। তার দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি কর্মসূচি, নিয়মিত মডেল টেস্ট, নিবিড় মনিটরিং ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য।

প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত। আমাদের শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

আরও পড়ুনঃ  স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

এক স্কুলের ৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

Update Time : ০১:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬