Dhaka ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী হেঁটে ছয় তলায় ওঠানোয় ক্ষোভ, হাতকড়া সামনে পরানোর আর্জি পলকের যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

  • desk news
  • Update Time : ০১:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭১৮ Time View

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এদিকে, জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্যও বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়া কাপ ও এশিয়ান গেমস সামনে রেখে ঘোষিত দল নিয়ে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরও পড়ুনঃ  বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

Update Time : ০১:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬