Dhaka ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবাসিক মাদরাসায় ১৬ বছরের ছাত্রীর মৃ ত্যু, সুপার ও শিক্ষিকা ডিবি হেফাজতে সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হতে পারে অতি ভারী বৃষ্টি একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে চুল কাটার ভিডিও ভাইরাল, পুলিশের দাবি ‘ফানি ভিডিও’ প্রতিবন্ধকতাও থামাতে পারেনি প্রতিবন্ধী ফয়েজকে পুকুরে গোসল করতে গিয়ে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু সিলেটে নয় মাসে পানিতে ডুবে শাবিপ্রবির ৩ শিক্ষার্থীর মৃত্যু শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিদ্যুতের খুঁটিতে ধীরগতিতে চলছে মহাসড়কের কাজ, ভোগান্তিতে জনতা রবিউলের ‘বাবা’ ৯৩ জন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অভিনব প্রতারণার কৌশল

পুকুরে গোসল করতে গিয়ে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহানগরের যুগীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আশিকুর রহমান। তার বয়স ২১ বছর। তিনি গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আশিকুর কয়েকজন বন্ধুর সঙ্গে যুগীতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পুকুরের গভীর পানিতে চলে গেলে আর ভেসে উঠতে পারেননি।

বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। একপর্যায়ে আশিকুরকে পানি থেকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ
Tag :
জনপ্রিয় পোস্ট

আবাসিক মাদরাসায় ১৬ বছরের ছাত্রীর মৃ ত্যু, সুপার ও শিক্ষিকা ডিবি হেফাজতে

পুকুরে গোসল করতে গিয়ে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহানগরের যুগীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আশিকুর রহমান। তার বয়স ২১ বছর। তিনি গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আশিকুর কয়েকজন বন্ধুর সঙ্গে যুগীতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পুকুরের গভীর পানিতে চলে গেলে আর ভেসে উঠতে পারেননি।

বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। একপর্যায়ে আশিকুরকে পানি থেকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  আজ পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী