Dhaka ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

বিএনপির বিভিন্ন কমিটির শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতি এবং ২৯ অক্টোবরের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

সাংগঠনিক বিষয়ে শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগের কথা জানান রিজভী। তবে কাউন্সিল নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ১৬ সেপ্টেম্বর জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি প্রচারপত্র সারাদেশে বিতরণের সিদ্ধান্ত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম এবং রেডিও-টেলিভিশনে প্রচারণার কথাও জানানো হয়।বৈঠকে নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার প্রথমবার অংশ নেন।

আরও পড়ুনঃ  র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ ৫১৫ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

Update Time : ১২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির বিভিন্ন কমিটির শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতি এবং ২৯ অক্টোবরের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

সাংগঠনিক বিষয়ে শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগের কথা জানান রিজভী। তবে কাউন্সিল নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ১৬ সেপ্টেম্বর জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি প্রচারপত্র সারাদেশে বিতরণের সিদ্ধান্ত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম এবং রেডিও-টেলিভিশনে প্রচারণার কথাও জানানো হয়।বৈঠকে নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার প্রথমবার অংশ নেন।

আরও পড়ুনঃ  একজনের কাছেই মিলল সাড়ে ৩ কেজি সোনা