Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, অতঃপর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুবাই নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নোয়াখালীর সুবর্ণচরের প্রবাসী যুবক মো. বাহারের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের কথা বলে বাহার তাকে দুবাই নিয়ে যান। সেখানে স্ত্রী হিসেবে পরিচয় দিলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই নারী।

পরে বাহার অসুস্থ এক বন্ধুকে দেখতে বাংলাদেশে ফেরার সময় তাকে সঙ্গে নিয়ে আসেন। দেশে ফেরার পর ওই নারীকে বাগেরহাটে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে বাহার তার মোবাইল বন্ধ করে দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্লক করেন বলে দাবি ভুক্তভোগীর।

ওই নারীর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে তার সন্তান জন্ম নেয়। বর্তমানে শিশুটির বয়স সাত মাস এবং অসুস্থ থাকায় চিকিৎসা ব্যয় চালাতে তিনি আর্থিক সংকটে পড়েছেন। তার দাবি, সন্তানের বাবা হিসেবে বাহার কোনো দায়িত্ব নিচ্ছেন না।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সুবর্ণচরে বাহারের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তা নিয়ে হুমকি তৈরি হয়। এ কারণে তিনি বর্তমানে বাগেরহাটে বাবার বাড়িতে অবস্থান করছেন।

সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তার আরও দাবি, বিষয়টি মীমাংসার জন্য তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়নি।

এদিকে বাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার পরিচিত কয়েকজন জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা!
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, অতঃপর

Update Time : ০৭:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুবাই নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নোয়াখালীর সুবর্ণচরের প্রবাসী যুবক মো. বাহারের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের কথা বলে বাহার তাকে দুবাই নিয়ে যান। সেখানে স্ত্রী হিসেবে পরিচয় দিলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই নারী।

পরে বাহার অসুস্থ এক বন্ধুকে দেখতে বাংলাদেশে ফেরার সময় তাকে সঙ্গে নিয়ে আসেন। দেশে ফেরার পর ওই নারীকে বাগেরহাটে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে বাহার তার মোবাইল বন্ধ করে দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্লক করেন বলে দাবি ভুক্তভোগীর।

ওই নারীর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে তার সন্তান জন্ম নেয়। বর্তমানে শিশুটির বয়স সাত মাস এবং অসুস্থ থাকায় চিকিৎসা ব্যয় চালাতে তিনি আর্থিক সংকটে পড়েছেন। তার দাবি, সন্তানের বাবা হিসেবে বাহার কোনো দায়িত্ব নিচ্ছেন না।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সুবর্ণচরে বাহারের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তা নিয়ে হুমকি তৈরি হয়। এ কারণে তিনি বর্তমানে বাগেরহাটে বাবার বাড়িতে অবস্থান করছেন।

সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তার আরও দাবি, বিষয়টি মীমাংসার জন্য তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়নি।

এদিকে বাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার পরিচিত কয়েকজন জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ জানালেন সাদিয়া আয়মান