
ভারতে আড়াই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ৯ বাংলাদেশি নারী, পুরুষ।
শনিবার রাত সাড়ে সাত টায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দু-দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা।
ফেরত আসাদের মধ্যে রয়েছে ৩ নারী , ২ শিশু ও ৪ পুরুষ। এদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ৩ বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় কোলকাতার দমদম এলাকা থেকে পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের আড়াই বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে আজ রাতে তারা দেশে ফেরেন।ওসি আরও জানান, ভারত ফেরত ৯ বাংলাদেশীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।শোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই সংস্থাটির শেল্টার হোমে রাখা হবে। পরদিন রবিবার তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
desk news 



















