Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

সিলেটে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা, ব্লাড স্যাম্পল ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আরিফ মিয়া জানান, হিলভিউ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ পাওয়া যায় যে, বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। এমনকি কোনো পরীক্ষা না করিয়ে এবং কোনো ব্লাড স্যাম্পল না নিয়েই বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

সহকারী পরিচালক আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবে না—প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এমন স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে চুরি-ছিনতাই বেড়েছে, আতঙ্কে নগরবাসী
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

সিলেটে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা

Update Time : ০৪:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা, ব্লাড স্যাম্পল ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আরিফ মিয়া জানান, হিলভিউ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ পাওয়া যায় যে, বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। এমনকি কোনো পরীক্ষা না করিয়ে এবং কোনো ব্লাড স্যাম্পল না নিয়েই বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

সহকারী পরিচালক আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবে না—প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এমন স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২২৮; সিলেটে ভর্তি ১১৪