Dhaka ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রাইভেটকার তল্লাশি করে ১৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিলেটের দক্ষিণ সুরমায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৮১ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা এসব মদের পরিমাণ ১৮১ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব বিদেশি মদ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাজিরবাজারে আফিজ উল্যাহ মার্কেট নামের ব্যবসাপ্রতিষ্ঠানের দক্ষিণ পাশের খালি জায়গায় সন্দেহজনক অবস্থায় থাকা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করার পাশাপাশি মদ পরিবহনে ব্যবহৃত পুরোনো প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই সঙ্গে জব্দ করা বিদেশি মদের মালিক বা মালিকদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পলাতক চালক এবং মদের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেট সীমান্তবর্তী এলাকা হওয়ায় অবৈধভাবে বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমায় এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন

প্রাইভেটকার তল্লাশি করে ১৮১ লিটার বিদেশি মদ জব্দ

Update Time : ০৩:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬