Dhaka ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে কুপিয়ে হ ত্যা

পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি তামা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: নাজমুল হক জানান, আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল এর প্রতিরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলাই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুনঃ  ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BRAC NGO Job Circular 2026
Tag :
জনপ্রিয় পোস্ট

বিএনপি নেতাকে কুপিয়ে হ ত্যা

Update Time : ০৫:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি তামা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: নাজমুল হক জানান, আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল এর প্রতিরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলাই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুনঃ  পাশাপাশি কবরে চিরনিদ্রায় এক পরিবারের ৫ জন