Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

বিজিবির অভিযানে অবৈধ মজুদকৃত ডিজেল উদ্ধার,

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫১৭ Time View

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) হতে ১.৫ প্লাটুন বিজিবি সদস্য উক্ত এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প মোতায়েন থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে। এছাড়াও সীমান্তে টহল, চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে, বিশেষ করে ০৩টি এলসি পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধারের লক্ষ্যে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান, সুনামগঞ্জ সদর এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযান চলাকালে সাচনা বাজারে ০১টি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২০৮০ (দুই হাজার আশি) লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ডিজেল যথাযথ প্রক্রিয়া সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় প্রদান করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে, যা আমাদের চলমান তৎপরতারই একটি অংশ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল ‘চুরি করতে গিয়ে’ জনতার হাতে পুলিশ সদস্য আটক

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজিবির অভিযানে অবৈধ মজুদকৃত ডিজেল উদ্ধার,

Update Time : ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) হতে ১.৫ প্লাটুন বিজিবি সদস্য উক্ত এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প মোতায়েন থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে। এছাড়াও সীমান্তে টহল, চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে, বিশেষ করে ০৩টি এলসি পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধারের লক্ষ্যে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান, সুনামগঞ্জ সদর এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযান চলাকালে সাচনা বাজারে ০১টি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২০৮০ (দুই হাজার আশি) লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ডিজেল যথাযথ প্রক্রিয়া সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় প্রদান করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে, যা আমাদের চলমান তৎপরতারই একটি অংশ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ