Dhaka ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

রাক্ষস’-এর ট্রেলারে ভয়ঙ্কর সিয়াম, পাওয়া গেলো জিল্লুকেও

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫১৬ Time View

ঈদের মুক্তির মিছিলে থাকা বড় তারকাদের সিনেমার মধ্যে বাকি ছিল ‘রাক্ষস’–এর পোস্টার ও টিজার। এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার এল দুটোই। গত বৃহস্পতিবার প্রথম আসে পোস্টারে, যেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ।

শুক্রবার দুপুরে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। এরপর সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আসে টিজার। সিয়ামের মারকাটারি অবতার, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক পলক ফেলতে দেয়নি।ট্রেলার দেখে মনে হয়েছে পরিচালক মেহেদি হাসানের প্রথম সিনেমা ‘বরবাদ’–এর মতো এটিও হতে যাচ্ছে সহিংস অ্যাকশন ছবি। মজার বিষয় হল- বরবাদের জিল্লুর চরিত্রের দেখা পেয়েও উচ্ছ্বসিত ছিলেন নেটাগরিকরা।সিনেমাটি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা।

এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা বলেছিলেন, ‘‘রাক্ষস’-এ ক্রেজি লাভ স্টোরি আছে। এরকম ক্রেজি লাভ স্টোরি গেল কয়েক বছরে ঢালিউড-টলিউডে দেখা যায়নি। প্রচণ্ড পরিমাণ ব্রুটাল সিকোয়েন্স, ভায়োলেন্স আছে। সব মিলিয়ে দর্শক নতুন কিছু দেখবেন। গান, অ্যাকশন ডিজাইন, ব্রুটালিটি, রোমান্স, গল্প— সবকিছুতে। পারিবারিক ড্রামাও আছে।’’

ছবিটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতারা জানিয়েছেন, শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে।

আরও পড়ুনঃ  ডারউইনের সূর্য ম্যাকাইয়ে ম্লান, ১-১ সমতায় শেষ বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

রাক্ষস’-এর ট্রেলারে ভয়ঙ্কর সিয়াম, পাওয়া গেলো জিল্লুকেও

Update Time : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬