Dhaka ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই কিশোর আটক

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫২৫ Time View

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে,  মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র।

পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা বলে পুলিশ জানায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

সিলেটে দুই কিশোর আটক

Update Time : ১২:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে,  মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র।

পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা বলে পুলিশ জানায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’