Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫০২ Time View

একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন স্যাঞ্জু স্যামসন। অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভারত জাতীয় ক্রিকেট দল পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। আর ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো উইন্ডিজের।

১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এরআগে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন।

তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

আরও পড়ুনঃ  ইতালির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

Update Time : ০১:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬