Dhaka ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী? ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত সময় শেষ হলেও পার্থকে আরও ৮ মিনিট বক্তব্যের সুযোগ, স্পিকারের সঙ্গে রসিকতা

লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫১৮ Time View

লেবাননের বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাজধানীর কেন্দ্রের এলাকা বাশুরায় নতুন করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকার বাসিন্দাদের একটি ভবন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাজধানী ছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবাননে পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।আলি খামেনির হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায় ২ মার্চ। এরপর থেকে লেবাননে প্রায় প্রতিদিনই হামলা করছে ইসরায়েল। সম্প্রতি সীমিত পরিসরে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। চলমান পরিস্থিতি লেবাননকে যুদ্ধে আরও গভীরভাবে যুক্ত করেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের পাল্টা অভিযানে লেবাননে নয়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ৮ লাখের বেশি মানুষ। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত সোমবার জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পের প্রশাসনের নীতির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে।
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ জন নিহত

Update Time : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

লেবাননের বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাজধানীর কেন্দ্রের এলাকা বাশুরায় নতুন করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকার বাসিন্দাদের একটি ভবন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাজধানী ছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবাননে পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।আলি খামেনির হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায় ২ মার্চ। এরপর থেকে লেবাননে প্রায় প্রতিদিনই হামলা করছে ইসরায়েল। সম্প্রতি সীমিত পরিসরে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। চলমান পরিস্থিতি লেবাননকে যুদ্ধে আরও গভীরভাবে যুক্ত করেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের পাল্টা অভিযানে লেবাননে নয়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ৮ লাখের বেশি মানুষ। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত সোমবার জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  শতাব্দীর বিরল সূর্যগ্রহণে ৬ মিনিটের অন্ধকারে ঢাকবে সৌদি আরব