Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে মার্কিন সি ড্রোন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫০৯ Time View

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে পাতা সমুদ্র-মাইন শনাক্ত ও অপসারণে সি-ড্রোনসহ নানা প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে ‘মানবচালিত ও মানববিহীন সক্ষমতার’ সমন্বয় করা হচ্ছে। প্রথম ধাপে প্রণালিটির নির্দিষ্ট অংশ দ্রুত স্ক্যান করে সম্ভাব্য মাইন চিহ্নিত করা হচ্ছে। এরপর সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পাঠানো হচ্ছে বিশেষায়িত সামুদ্রিক রোবট।সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক সেন্সর ও স্বয়ংক্রিয় পানির নিচের যান (ইউইউভি) ব্যবহারের ফলে আগের তুলনায় অনেক কম সময়ে নিরাপদ নৌপথ তৈরি করা সম্ভব হচ্ছে। 

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান বলেন, ‘ইউইউভি ব্যবহার করে কয়েক দিনের মধ্যেই একটি ছোট নৌপথ জরিপ করা যায়, যেখানে আগে সপ্তাহ লেগে যেত।বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি এই প্রণালিতে মাইন পাতা হলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে দ্রুত শনাক্ত ও অপসারণে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুনঃ  নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে মার্কিন সি ড্রোন

Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে পাতা সমুদ্র-মাইন শনাক্ত ও অপসারণে সি-ড্রোনসহ নানা প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে ‘মানবচালিত ও মানববিহীন সক্ষমতার’ সমন্বয় করা হচ্ছে। প্রথম ধাপে প্রণালিটির নির্দিষ্ট অংশ দ্রুত স্ক্যান করে সম্ভাব্য মাইন চিহ্নিত করা হচ্ছে। এরপর সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পাঠানো হচ্ছে বিশেষায়িত সামুদ্রিক রোবট।সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক সেন্সর ও স্বয়ংক্রিয় পানির নিচের যান (ইউইউভি) ব্যবহারের ফলে আগের তুলনায় অনেক কম সময়ে নিরাপদ নৌপথ তৈরি করা সম্ভব হচ্ছে। 

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান বলেন, ‘ইউইউভি ব্যবহার করে কয়েক দিনের মধ্যেই একটি ছোট নৌপথ জরিপ করা যায়, যেখানে আগে সপ্তাহ লেগে যেত।বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি এই প্রণালিতে মাইন পাতা হলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে দ্রুত শনাক্ত ও অপসারণে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুনঃ  কাতারে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার