দৌলতদিয়ায় দুর্ঘটনা: ২৬ মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), সজ্জনকান্দার মৃত ডা. আবদুল […]
কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা […]
রাজস্ব আদায় সংক্রান্ত পাঁচ অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে

মন্ত্রিপরিষদের বৈঠকে রাজস্বসংক্রান্ত পাঁচটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেও আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় সময় পরিবর্তন করে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে […]
জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা অনুষ্ঠানে যোগ দেন। আজকের এ আয়োজনে থাকছে ফ্লাই পাস্ট। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন দর্শনার্থীও। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা […]
ডিজেলের চাহিদা বেশি, ঘাটতি কম

দেশে ব্যবহৃত জ্বালানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল; ৬২ শতাংশ। দেশে চলমান জ্বালানি সংকটে ডিজেল নিয়ে ভোগান্তি তুলনামূলক কম। অনেক পাম্পে অকটেন ও পেট্রোল না মিললেও ডিজেল বিক্রি করতে দেখা গেছে। অকটেন ও পেট্রোলের তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডিজেল সংগ্রহে দুর্ভোগ কম। ডিজেল বেশি ব্যবহৃত হয় দূরপাল্লার গাড়িতে। বিভিন্ন পরিবহন কোম্পানির নিজস্ব পাম্প […]
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ জন নিহত

লেবাননের বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার রাজধানীর কেন্দ্রের এলাকা বাশুরায় নতুন করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকার বাসিন্দাদের একটি ভবন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী ছাড়াও দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে বৈরুতে ইসরায়েলি […]
তিন মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশে মোট ৮৬৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের তিন মাসের তুলনায় ১৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একই সঙ্গে বছরওয়ারি হিসেবে এ প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। এই সময়ে সৌদি আরব থেকে ১৩০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে এসেছে ১১৭ […]
বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩, কয়েকজন আশঙ্কাজনক

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত […]
র্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে রদবদলের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর […]
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তিন সপ্তাহে প্রবেশ করলেও শান্তি ফেরার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মিত্র দেশগুলো হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে তেমন সাড়া দেয়নি। কোনো দেশ সরাসরি এখনও জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। তবে যুক্তরাজ্য ট্রাম্পের আহ্বান বিবেচনা করছে বলে জানিয়েছে। দেশটি হরমুজ চালু করতে বিকল্প […]