ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ভারতে আলোচিত সফরের পর এবার চীনে গেছেন মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সেখানে তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই সপ্তাহ আগে তিনি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বেইজিংয়ের সমর্থনে সাধারণ নির্বাচন হওয়ার পর মিন অংয়ের এটি প্রথম চীন সফর। দায়িত্ব গ্রহণের পর তিনি বেইজিংয়ের সঙ্গে […]
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি মামলায় গত ১২ জুন সাবেক আইজিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আটক আছেন। […]
মহাকাশ বেচে দুনিয়ার ধনী ইলন মাস্ক

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যিনি স্পেসএক্স, টেসলা এবং এক্সের (সাবেক টুইটার) প্রধান। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন তিনি। ট্রিলিয়ন ডলার মানে হলো, এক হাজার বিলিয়ন ডলার। ১ সংখ্যার পর ১২টি শূন্য বসালে হয় এক ট্রিলিয়ন। যাকে বাংলায় বলা যেতে পারে, এক লাখ কোটি। বেশ কিছু সময় ধরে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, অথবা […]
মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন রসুলপুর এলাকার রসুলগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্রী। ভিকটিম মাদ্রাসায় আসা যাওয়ার সময় ০১নং বিবাদী রেদুয়ান আহমদ ভিকটিমকে বিভিন্ন সময় উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ভিকটিমের মাতা উক্ত বিষয়ে বিবাদীর মাতার নিকট বিচারপ্রার্থী হলে কোন বিচার না করে উল্টো ভিকটিমের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের বিয়ের বয়স না হওয়ায় উক্ত বিয়েতে […]
সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থেকে র্যাব-৯ এর অভিযানে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকা জব্দ ও ২ জন গ্রেফতার।

র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানাধীন পলাশ বাজারে অবস্থানকালে গত ০৮/০৬/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানাধীন পলাশ ইউপি’র মাঝাইর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজিসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক সন্ধ্যা ৭.২০ ঘটিকার সময় […]
সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে এক ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে কুতুবপুর গ্রামের বাসিন্দা […]
র্যাব-৯, র্যাব-২ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে যাত্রাবাড়ীতে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও ভিডিও করার অভিযোগে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম তার স্বামীর সাথে ডিভোর্সের পর থেকে গাজীপুর গার্মেন্টসে চাকুরী করতেন। বিগত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিবাদী মাহাবুবের সাথে ভিকটিমের পরিচয় হয়। এর পর থেকে বিবাদীর সাথে বিভিন্ন সময় ফেসবুক মেসেঞ্জারে ভিকটিমের কথা হতো। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিগত ৬/৭ মাস পূর্বে বিবাদী […]
সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিরযাগে বৃদ্ধসহ আটক ২

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৫ মে) ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা উপশহর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযোগের ব্যাপারে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণ (১৫) ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত ২৯ মে কুরবানির ঈদের পরের দিন তাকে ঘুরতে নিয়ে […]
ঢাকা পোস্টে মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে চাকরির সুযোগ

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।এক নজরে ঢাকা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম ঢাকা পোস্ট চাকরির ধরন […]
ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হয়েছে কলার সেই বিতর্কিত শিল্পকর্ম

ফ্রান্সের একটি জাদুঘর থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের বিতর্কিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’-এর অংশ কলাটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। সিএনএনের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের স্থানীয় সময় গত শনিবার মেতজ শহরের ‘সেন্টার পম্পিদু-মেতজ’ জাদুঘরের একজন নিরাপত্তা কর্মী চুরির ঘটনাটি জানান। ওইদিনই জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে […]