ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে

ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার অর্থমন্ত্রী জানালেন, দেশটিতে আজ রাতেই হবে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির […]

রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

রাজশাহীতে কর্মরত মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টা ও জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খণ্ডকালীন লেকচারার আরআইএম গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তারই প্রতিষ্ঠান স্কাই বাংলা নেট অনলাইন পোর্টালের সাবেক নারী সহকর্মী। ৩ মার্চ নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন ওই নারী সাংবাদিক। তিনি অভিযোগ করেছেন, আসামি প্রভাবশালী […]

ফেসবুকে প্রেম,সুনামগঞ্জে গিয়ে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী

ফেসবুকে পরিচয়ের সূত্রে ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক যুবক। পরে দেখা করতে এসে ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার সোহেল মিয়া (৩০), বড়পাড়া এলাকার মাসুম মিয়া (২৫) ও গণিপুর এলাকার […]

আজ ঐতিহাসিক ৭ মার্চ।

বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান-এ লাখো মানুষের উপস্থিতিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ দেন। সেদিনের সেই বজ্রকণ্ঠ ভাষণে তিনি বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তাঁর বিখ্যাত ঘোষণা—“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের […]

ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া  

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাশে তার বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা কী? এই প্রশ্ন গত এক সপ্তাহ ধরে ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে। রাষ্ট্রগুলো সরাসরি উত্তর না দিলেও গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরানকে যুদ্ধে নানাভাবে সহায়তা করছে চীন-রাশিয়া। তবে উভয় দেশ এই অভিযোগ অস্বীকার করেছে। স্বাধীন গণমাধ্যম কাউন্টার কারেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইরানকে কৌশলগত সহায়তা দেওয়া অব্যাহত […]

নকল রোধে সংশোধন হচ্ছে পাবলিক পরীক্ষা আইন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নকলের ধরন বদলে এখন ডিজিটাল মাধ্যমে অনিয়ম বাড়ছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অনলাইনে প্রশ্নপত্র ফাঁস এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি– এসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৯২)-তে ডিজিটাল […]

গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা–এ পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ বিদেশি প্রসাধনী ও ব্যাটারি জব্দের ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ মার্চ ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার একটি চৌকস দল উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা […]

টানা চার দিন বৃদ্ধির পর আজ কমল সোনার দাম, ভরিতে ৯,২১৪ টাকা

টানা চার দিন বৃদ্ধির পর আজ দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। আজ দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা। সেই সঙ্গে কমেছে রুপার দাম। চলতি সপ্তাহের শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা […]

ঋতুপর্ণার বাঁ পায়ে বিদ্যুতের ঝলক

ফুটবল কি কেবলই গোলের খেলা? কেবলই ওই জাল কাঁপানোর আদিম উল্লাস? স্কোরবোর্ডের ওই নিরস সংখ্যাগুলোই কি বলবে শেষ কথা? মাফ করবেন, চীনের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার নেওয়া ওই বাঁ পায়ের শটটি দেখে তাকে স্রেফ ফুটবল ম্যাচ বললে ভুল হবে। ওটা ছিল স্পর্ধা। ছিল এক বাংলাদেশিকন্যার দর্প চূর্ণ করা ৩৫ গজের এক কাব্য।  সিডনির যে দৃশ্যে কোনো […]

পাঁচ সচিব নিয়োগ, সবার বয়স ৬৫ বছরের বেশি

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ৭৫ বছর বয়সী শহিদুল হাসান। এ ছাড়া আরও সাবেক চার কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাদের বয়স ৬৫ থেকে ৬৯ বছরের মধ্যে।  গতকাল মঙ্গলবার চার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর […]