প্রথম পাতা বিশ্ব দেড় বছর পর বাড়ল ডলারের দর
দেড় বছর পর বাড়ল ডলারের দর
দেড় বছর পর বাড়ল ডলারের দর - সংরক্ষিত ছবি।

প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর হঠাৎ বাড়ল ডলারের দর। ব্যাংকগুলো এতদিন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২২ টাকা ২৫ পয়সা থেকে ৩৫ পয়সা দরে ডলার কিনছিল। গতকাল প্রতি ডলারে ৫৫ পয়সা পর্যন্ত বেড়ে সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় উঠেছে। আন্তঃব্যাংক এবং খোলাবাজারেও দর বেড়েছে। আগাম এলসির দায় পরিশোধের চাপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে এভাবে দর বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল আন্তঃব্যাংকে প্রতি ডলার ১২২ টাকা ৫৫ পয়সায় বিক্রি হয়েছে। আগের দিন প্রতি ডলার ছিল ১২২ টাকা ৩৭ পয়সা। এর আগে দীর্ঘদিন ধরে যা ১২২ টাকা ৩০ পয়সা থেকে ৪০ পয়সার মধ্যে ওঠানামা করছিল। আর খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৫ টাকা ৭০ পয়সা থেকে ৮০ পয়সায় উঠেছে। গত সপ্তাহে যা ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সায় বিক্রি হয়। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকেই খোলাবাজারে ডলারের দর বেড়েছে। ডলারের দর বাড়লে তার প্রভাবে পণ্যমূল্য বেড়ে মূল্যস্ফীতি বেড়ে যায়।

0
Would love your thoughts, please comment.x
()
x