দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দেশের সমসাময়িক বিষয়ে কথা বলতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম […]

সম্পত্তি নিয়ে বিরোধে ৩০ ঘণ্টা আটকে ছিল বাবার মরদেহ, সমঝোতার পর দাফন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফন ছাড়া থাকার পর অবশেষে সমঝোতার মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লিখিত চুক্তিতে দুই পক্ষের স্বাক্ষরের পর দাফন সম্পন্ন হয়। নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, […]

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর এ ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।দেশের অনান্য সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণ সম্প্রচার করবে।নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো […]

শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক খবরে জানা গেছে, বহু আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের সরকারি আদেশ শুরুতেই আইনি জটিলতার মুখে পড়েছে। সংশ্লিষ্ট মহল থেকে জারি করা বাস্তবায়ন আদেশের বিরুদ্ধে আদালতে রিট আবেদন দায়ের হওয়ায় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে প্রশাসনিকভাবে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জানা গেছে, সরকারের পক্ষ থেকে সম্প্রতি […]

বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

অফিসিয়ালি শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেই সাথে, অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না বলে পেইজটি থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমালোচনা, সমর্থন ও সহযোগিতা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, ২০২৪ […]

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক […]

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল—সেদিন কী কথা হয়েছিল

গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন। ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক […]

তারেক রহমানের বেতন কত? সুযোগ-সুবিধা কী কী পাবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরপর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল […]

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী। ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের […]

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় […]