২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও ক্ষমতার পালাবদলের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। গত দুই দশক ধরে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও এবার নির্বাচনের ফলাফল নতুন সমীকরণের জন্ম […]

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল। সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ের দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া বিস্ফোরণে […]

সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে নির্বাচনি প্রচার-প্রচারণার উৎসবমুখর পরিবেশের মধ্যেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটজুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০। আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এলাকাটি ভৌগোলিকভাবে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ‘ডাউকি […]

ঢাকা-৮ আসনকে সৌদির মদিনার মতো গড়ে তোলা হবে: পাটোয়ারী

নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার সমাজের মতো গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগের শেষে তিনি এই অঙ্গীকার করেন। গণসংযোগের শুরুতে নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তারই আসনের প্রার্থী এবং […]

পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ১৫ জন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মশিউর রহমান মণ্ডল দুর্ঘটনা ও নিহতের তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম জানা যায়নি। তবে নিহত দুইজনের […]

ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে বিএনপির অভিযোগ, তদন্তে এসএমপি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ মুবাশ্বির আলীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে এসএমপি কর্তৃপক্ষ।রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি দায়ের করেন সিলেট–১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কায়েস লোদী।তদন্ত […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আজ, কমতে পারে শুল্কহার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি আজ সোমবার রাতে স্বাক্ষরিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত ১১টায় এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বর্তমান ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও হ্রাস পেতে পারে বলে আশা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]

স্বর্ণের বাজারে ফের আগুন, ২২ ক্যারেট ভরি কত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি […]

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি। গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও […]

সিলেটে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে দলিলভুক্ত করেছেন। দুদক সিলেট জেলা কার্যালয় জানায়, মামলায় আসামী হিসেবে রয়েছেন, ভূমি ক্রেতা ও […]