স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার সংসদের প্রথম অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জারি করেছে।নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের […]

বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান সিপিডির

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭ অর্থবছরের জন্য সুপারিশসমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা […]

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও তারকা কোচ গ্যারি কার্স্টেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে নিয়োগের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।  সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই শ্রীলঙ্কার […]

ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ

অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে নেমেই ভারতকে শিরোপা জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তবে এখানেই থামতে রাজি নন তিনি। বিশ্বকাপ জয়ের রাতেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দেন সূর্যকুমার। ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জেতা প্রধান লক্ষ্য তাঁর। ওই বছর পরবর্তী টি২০ বিশ্বকাপও জিততে চান তিনি। কোচ গৌতম গম্ভীর ধন্যবাদ দিয়েছেন সাবেক দুই কোচ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, […]

রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে আতঙ্ক কমাতে রাইড–শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সরবরাহের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এই সিদ্ধান্ত আপাতত মহানগর এলাকাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মঙ্গলবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম নির্ধারিত […]

প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে দিক-নির্দেশনা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন।  এতে তিনি আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি দমন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—এই দেশ আমাদের সবার। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার।” প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, “নবগঠিত সরকার […]

কাতারে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার

কাতারে হামলা করা হয়েছে- এমন ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয় প্রশাসনের দাবি, ভিডিওগুলোর মাধ্যমে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন। তারা এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা উসকানিমূলক। এই ব্যক্তিরা বিভিন্ন […]

ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

অনেকের মুঠোফোনেই অর্থ জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছানোর পর অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আসন্ন ঈদের আগে সরাসরি রাষ্ট্রীয় এই আর্থিক সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষের চোখে পানি চলে আসে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কোনো ধরনের দলীয় প্রভাব ছাড়াই এই অর্থ সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ এই সহায়তার […]