সালুটিকর-গোয়াইনঘাট সড়কে ডাকাত দলের তাণ্ডব: অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী ও যাত্রীরা

সালুটিকর-গোয়াইনঘাট সড়কের ‘দামারী’ নামক স্থানে আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত দল। শনিবার দিবাগত রাতে এই স্থানে একদল সশস্ত্র ডাকাতের হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী সুলতান মাহমুদ ও তার সঙ্গীরা। ডাকাতদের বর্বরোচিত হামলায় তাদের ব্যবহৃত নোহা গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা যাত্রীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ব্যবসায়ী […]

৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পুসাগ ট্যালেন্ট হান্ট, বৃত্তি পেল ৪০ জন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট–২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলাইমান আলী হলে এ আয়োজন সম্পন্ন হয়।সংগঠন সূত্রে জানা যায়, পুসাগ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার […]

তেল সংকটে সাগরে যেতে পারছে না ৬ হাজার ট্রলার

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের তীব্র সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্রগুলোর কার্যক্রম। ডিজেলের অভাবে সাগরে মাছ ধরতে যেতে পারছে না অন্তত ছয় হাজার ট্রলার। এতে জেলে পরিবারগুলো তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী উপকূলীয় এলাকায় এই সংকট সবচেয়ে বেশি। কয়েকদিন ধরে নদীর ভাসমান সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত […]

সালমানের রানআউট: ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ’

একটি রানআউট নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বাইরেও। ঘটনা গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে। পাকিস্তানের ইনিংসে ৩৯তম ওভারে চতুর্থ বলে সালমান আগা রানআউট হন। এই রানআউটে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা সমালোচনা করেছেন বাংলাদেশ দলের। তাঁর […]

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

বার্ষিক বেতন বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের নাওজোড় এলাকার ‘মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন […]

রাক্ষস’-এর ট্রেলারে ভয়ঙ্কর সিয়াম, পাওয়া গেলো জিল্লুকেও

ঈদের মুক্তির মিছিলে থাকা বড় তারকাদের সিনেমার মধ্যে বাকি ছিল ‘রাক্ষস’–এর পোস্টার ও টিজার। এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার এল দুটোই। গত বৃহস্পতিবার প্রথম আসে পোস্টারে, যেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ। শুক্রবার দুপুরে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে […]

ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত

ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে তা চলে রাত ১০টা পর্যন্ত।গতকাল শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে আটক ১৯ জনকে […]

সিলেটে দুই কিশোর আটক

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে,  মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র। পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর […]

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সংসদের প্রথম অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি 

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।  বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এর আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, […]