Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কোমরে ব্যথা হয় যে ৫ বদভ্যাসে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০২ Time View

বর্তমানে পিঠে বা কোমরে ব্যথা প্রচলিত সমস্যা। দীর্ঘ সময় কম্পিউটার, ডেস্কটপে বসে কাজ করা কোমর ব্যথা বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। এ ছাড়া পিঠ বা কোমর ব্যথা বাড়ানোর আরও অনেক কারণ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বসার ভুলভঙ্গির কারণে কোমরে বা পিঠে ব্যথা হয়।

পাশাপাশি ভুলভঙ্গিতে বসার কারণে শ্বাসকষ্ট, বদহজম, সারকুলেটরি সিস্টেম ও শারীরিক নানা জটিলতা দেখা দেয়। দৈনন্দিন কয়েকটি বদভ্যাসের কারণে কোমরে ব্যথা হয়। যেমন–

পেছনের হিপ পকেটে মানিব্যাগ ব্যবহার করা

পেছনের পকেটে মানিব্যাগ ব্যবহার করলে পেলভিস টুইস্ট হয়। এতে পাইরিফরমিস মাসেলের ওপর চাপ পড়ে। ফলে সায়াটিকা, পায়রিফরমিস সিনড্রোম ও কোমর ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়

কাঁধে ভারী ব্যাগ বহন করা

আজকাল অনেকেই কাঁধে ভারী ব্যাগ বহন করেন। ব্যাগে ওয়ালেট, মোবাইল ফোন, নোটবুক, আইপেড, মেকআপ বক্স, ল্যাপটপসহ নানা প্রয়োজনীয় জিনিস থাকে। বড়দের পাশাপাশি ছোটরাও ভারী স্কুলব্যাগ বহনের কারণে পিঠের ব্যথায় ভোগে। গবেষকরা বলছেন, শিশু তার ওজনের ১৫ শতাংশের অধিক ওজন কাঁধে বহন করবে না। এতে তাদের মধ্যে টেনশন হেডেক, কাঁধে ব্যথা, ফরোয়ার্ড হেড পোশ্চার ইত্যাদি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সঠিক জুতা ব্যবহার না করা

বর্তমানে অনেক নারীই উঁচু হিল পরেন। এতে ওয়াকিং গেট, অর্থাৎ হাঁটার ভঙ্গি পরিবর্তন হয়। সঠিক ভঙ্গিতে না হাঁটার ফলে কোমর, হিপ, হাঁটু ও পায়ের গোড়ালির ওপর বাড়তি চাপ পড়ে। ফলে কোমর ব্যথা, হাঁটুব্যথা, পায়ের গোড়ালির ব্যথা হয়।

দীর্ঘ সময় বসে থাকা

গবেষণায় দেখা গেছে, আমরা প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা বসে থাকি। আরেক গবেষণায় বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক লোক তাঁর জীবনের ৫০-৭০ ভাগ সময় বসে কাটান। দীর্ঘ সময় বসার ফলে কোমর, অর্থাৎ লামবারের লোরডোটিক কার্ভ কমে যায়, মেরুদণ্ডে সেন্টার অব গ্রাভেটি পরিবর্তনের ফলে স্পাইনের ওপর চাপ পড়ে। স্পাইনের ওপর চাপ পড়ার কারণে ডিক্সে চাপ পড়ে এবং কোমর ব্যথা হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ঠিকভাবে এক্সারসাইজ না করা

অনেকেই না জেনে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন। অথচ অনেকেই জানেন না, কোন ধরনের এক্সারসাইজ কার জন্য ঠিক, কার জন্য ঠিক নয়। কোনো এক্সারসাইজ করার আগে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক : মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ

Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

কোমরে ব্যথা হয় যে ৫ বদভ্যাসে

Update Time : ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

বর্তমানে পিঠে বা কোমরে ব্যথা প্রচলিত সমস্যা। দীর্ঘ সময় কম্পিউটার, ডেস্কটপে বসে কাজ করা কোমর ব্যথা বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। এ ছাড়া পিঠ বা কোমর ব্যথা বাড়ানোর আরও অনেক কারণ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বসার ভুলভঙ্গির কারণে কোমরে বা পিঠে ব্যথা হয়।

পাশাপাশি ভুলভঙ্গিতে বসার কারণে শ্বাসকষ্ট, বদহজম, সারকুলেটরি সিস্টেম ও শারীরিক নানা জটিলতা দেখা দেয়। দৈনন্দিন কয়েকটি বদভ্যাসের কারণে কোমরে ব্যথা হয়। যেমন–

পেছনের হিপ পকেটে মানিব্যাগ ব্যবহার করা

পেছনের পকেটে মানিব্যাগ ব্যবহার করলে পেলভিস টুইস্ট হয়। এতে পাইরিফরমিস মাসেলের ওপর চাপ পড়ে। ফলে সায়াটিকা, পায়রিফরমিস সিনড্রোম ও কোমর ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়

কাঁধে ভারী ব্যাগ বহন করা

আজকাল অনেকেই কাঁধে ভারী ব্যাগ বহন করেন। ব্যাগে ওয়ালেট, মোবাইল ফোন, নোটবুক, আইপেড, মেকআপ বক্স, ল্যাপটপসহ নানা প্রয়োজনীয় জিনিস থাকে। বড়দের পাশাপাশি ছোটরাও ভারী স্কুলব্যাগ বহনের কারণে পিঠের ব্যথায় ভোগে। গবেষকরা বলছেন, শিশু তার ওজনের ১৫ শতাংশের অধিক ওজন কাঁধে বহন করবে না। এতে তাদের মধ্যে টেনশন হেডেক, কাঁধে ব্যথা, ফরোয়ার্ড হেড পোশ্চার ইত্যাদি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সঠিক জুতা ব্যবহার না করা

বর্তমানে অনেক নারীই উঁচু হিল পরেন। এতে ওয়াকিং গেট, অর্থাৎ হাঁটার ভঙ্গি পরিবর্তন হয়। সঠিক ভঙ্গিতে না হাঁটার ফলে কোমর, হিপ, হাঁটু ও পায়ের গোড়ালির ওপর বাড়তি চাপ পড়ে। ফলে কোমর ব্যথা, হাঁটুব্যথা, পায়ের গোড়ালির ব্যথা হয়।

দীর্ঘ সময় বসে থাকা

গবেষণায় দেখা গেছে, আমরা প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা বসে থাকি। আরেক গবেষণায় বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক লোক তাঁর জীবনের ৫০-৭০ ভাগ সময় বসে কাটান। দীর্ঘ সময় বসার ফলে কোমর, অর্থাৎ লামবারের লোরডোটিক কার্ভ কমে যায়, মেরুদণ্ডে সেন্টার অব গ্রাভেটি পরিবর্তনের ফলে স্পাইনের ওপর চাপ পড়ে। স্পাইনের ওপর চাপ পড়ার কারণে ডিক্সে চাপ পড়ে এবং কোমর ব্যথা হয়।

আরও পড়ুনঃ  কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন?