
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রোববার (২ আগস্ট) গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে সেগুলো হলো— বটতলা, গোহাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরা বাড়ি, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।
নিজস্ব প্রতিবেদক: 





















