Dhaka ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৩ Time View

পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা, রয়টার্সের।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নানগারহারে অন্তত ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকতিকায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি, তবে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভোররাতের এসব হামলার সময় স্থানীয় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।বিশ্ব
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭
পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা, রয়টার্সের।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নানগারহারে অন্তত ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকতিকায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি, তবে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভোররাতের এসব হামলার সময় স্থানীয় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি ক্যাম্প ও আস্তানাকে লক্ষ্য করে ‘গোয়েন্দাভিত্তিক ও সুনির্দিষ্ট’ অভিযান চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত আত্মঘাতী হামলাগুলোর পেছনে সন্ত্রাসী গোষ্ঠীটির আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলাররা জড়িত। এ বিষয়ে ইসলামাবাদের হাতে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেছে তারা। ইসলামাবাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হামলার জবাবে প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি দিয়েছে কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় আঘাত হানা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থি। তালেবান প্রশাসন সতর্কবার্তায় জানিয়েছে, এ ধরনের আগ্রাসনের ‘উপযুক্ত ও কার্যকর’ জবাব দেওয়া হবে। তাদের ভাষায়, আফগান ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশের পরিণতি ভোগ করতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। কাবুলের এই কড়া অবস্থানের পর দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

এ ছাড়া হামলার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আত্মঘাতী হামলা ও পাল্টা অভিযানের জেরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও নড়বড়ে হয়ে পড়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭

Update Time : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

আরও পড়ুনঃ  ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা