Dhaka ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে হারিয়ে অসহায় দুই শিশু বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ সিলেটে ৮ বছর ধরে বন্ধ দেড় কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০ Time View

কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের দীর্ঘ ব্যবহার আমাদের চোখের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ফলে দৃষ্টিশক্তির ক্ষতি, চোখ দিয়ে পানি পড়া এবং মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এ সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

প্রথমত, নিয়মিত চোখের পলক ফেলুন। এতে চোখের আর্দ্রতা স্বাভাবিক থাকে এবং চোখ শুকিয়ে যায় না। দ্বিতীয়ত, কম্পিউটারে কাজ করার সময় যথাযথ আলোর পরিবেশ বজায় রাখা জরুরি। মনিটরে যাতে কোনো আলো প্রতিফলিত না হয়, সেদিকে খেয়াল রাখুন। দিনের বেলায় সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকুন এবং রাতে সম্পূর্ণ অন্ধকার ঘরে কম্পিউটার ব্যবহার করবেন না।

তৃতীয়ত, পর্দার সঙ্গে চোখের উচ্চতার সামঞ্জস্য রাখুন। আই লেভেল স্ক্রিনের ওপরের অংশের কাছাকাছি থাকা উচিত, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মনিটরের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রাখুন। কারণ, অতিরিক্ত উজ্জ্বলতা চোখের ওপর চাপ বাড়ায়।

চতুর্থত, ছোট ফন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন। আরামদায়ক ফন্ট ব্যবহার করুন, যাতে চোখে চাপ কম পড়ে। বয়স্করা কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্ট সাইজ ও রেজুলেশন ঠিক করে নিতে পারেন।

পঞ্চমত, চোখের সুরক্ষার জন্য একটি কার্যকর উপায় হলো ২০-২০-২০ নিয়ম। প্রতি ২০ মিনিট পরপর কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এটি চোখকে বিশ্রাম দেয় এবং চোখের ওপর চাপ কমায়। মনিটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। ধুলাবালু বা আঙুলের ছাপ পড়লে তা পরিষ্কার করুন। কারণ, অপরিষ্কার স্ক্রিন দৃষ্টিশক্তির ক্ষতি করে।

আরও পড়ুনঃ  কোমরে ব্যথা হয় যে ৫ বদভ্যাসে
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও

কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন

Update Time : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের দীর্ঘ ব্যবহার আমাদের চোখের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ফলে দৃষ্টিশক্তির ক্ষতি, চোখ দিয়ে পানি পড়া এবং মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এ সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

প্রথমত, নিয়মিত চোখের পলক ফেলুন। এতে চোখের আর্দ্রতা স্বাভাবিক থাকে এবং চোখ শুকিয়ে যায় না। দ্বিতীয়ত, কম্পিউটারে কাজ করার সময় যথাযথ আলোর পরিবেশ বজায় রাখা জরুরি। মনিটরে যাতে কোনো আলো প্রতিফলিত না হয়, সেদিকে খেয়াল রাখুন। দিনের বেলায় সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকুন এবং রাতে সম্পূর্ণ অন্ধকার ঘরে কম্পিউটার ব্যবহার করবেন না।

তৃতীয়ত, পর্দার সঙ্গে চোখের উচ্চতার সামঞ্জস্য রাখুন। আই লেভেল স্ক্রিনের ওপরের অংশের কাছাকাছি থাকা উচিত, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মনিটরের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রাখুন। কারণ, অতিরিক্ত উজ্জ্বলতা চোখের ওপর চাপ বাড়ায়।

চতুর্থত, ছোট ফন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন। আরামদায়ক ফন্ট ব্যবহার করুন, যাতে চোখে চাপ কম পড়ে। বয়স্করা কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্ট সাইজ ও রেজুলেশন ঠিক করে নিতে পারেন।

পঞ্চমত, চোখের সুরক্ষার জন্য একটি কার্যকর উপায় হলো ২০-২০-২০ নিয়ম। প্রতি ২০ মিনিট পরপর কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এটি চোখকে বিশ্রাম দেয় এবং চোখের ওপর চাপ কমায়। মনিটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। ধুলাবালু বা আঙুলের ছাপ পড়লে তা পরিষ্কার করুন। কারণ, অপরিষ্কার স্ক্রিন দৃষ্টিশক্তির ক্ষতি করে।

আরও পড়ুনঃ  নাক-কান-গলা সুরক্ষায় ১০ টিপস