Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন?

  • Reporter Name
  • Update Time : ০৫:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০১ Time View

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা মোটেও কম নয়। পানিশূন্যতা, ভোজ্য আঁশের অভাব, মানসিক চাপ, অতিরিক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ ইত্যাদিসহ আরও অসংখ্য কারণ আছে এই সমস্যার পেছনে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পেটের ব্যথা উপেক্ষা করা উচিত নয়। কারণ এগুলো  ডায়াবেটিস অথবা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত মলত্যাগ অস্বস্তিকর। এর ফলে ক্ষুধা হারিয়ে যায়, বমি বমি ভাব অনুভব হয়, পেটে ব্যথা হয়। অস্বাস্থ্যকর জীবনধারা কোষ্ঠকাঠিন্যের প্রাথমিক কারণ। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা সময়মতো না করলে প্রাণঘাতী হতে পারে।
আর কোষ্ঠকাঠিন্যের সমস্যার কারণে যখন অস্বস্তিতে ভুগছেন তখন এমন কিছু নিশ্চয়ই করতে চাইবেন না যা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। কোষ্ঠকাঠিন্য থাকলে খাওয়া-দাওয়ায় বড়সড় একটা পরিবর্তন আনতে হয়। কারণ এই রোগ থাকলে চাইলেও সবকিছু খাওয়া যায় না। বরং এমন কিছু খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদরা, যেগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
এ ছাড়া বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে অনেকেই বুঝতে পারেন না, কী খাবেন আর কী খাবেন না। সম্প্রতি চিকিৎসকরা কোষ্ঠকাঠিন্য থাকলে পেঁপে এবং কুমড়া খাওয়ার পরামর্শ দিয়েছেন। এত বিকল্প থাকতে এই দুটি সবজির ওপরই কেন বেশি জোর দেওয়া হচ্ছে?
পেঁপেতে রয়েছে ভরপুর মাত্রায় ডায়েটারি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের ওষুধ হতে পারে। এ ছাড়া পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপেতে জলের পরিমাণ সবচেয়ে বেশি। ফলে শরীরে জলের ঘাটতি মেটাতে পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপেতে ফাইবার যেহেতু উচ্চ মাত্রায় থাকে, তাই ডায়াবেটিক রোগীদের জন্যও পেঁপে বেশ উপকারী। পেঁপেতে কার্বোহাইড্রেটের পরিমাণ ২৭ গ্রাম। ফলে হার্টের রোগের ঝুঁকি এড়াতেও পেঁপে কার্যকর।
পেঁপের পাশাপাশি কুমড়াও সমান উপকারী কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য। এই সবজিতে রয়েছে ডায়েটারি ফাইবার এবং ভরপুর জল। শরীরে জলের ঘাটতি দূর করা থেকে শরীরের আর্দ্রতা বজায় রাখা–কুমড়া খুবই স্বাস্থ্যকর একটি সবজি। দীর্ঘদিন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা অনায়াসে দৈনিক পাতে কুমড়া রাখতে পারেন। 

আরও পড়ুনঃ  কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন?

Update Time : ০৫:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা মোটেও কম নয়। পানিশূন্যতা, ভোজ্য আঁশের অভাব, মানসিক চাপ, অতিরিক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ ইত্যাদিসহ আরও অসংখ্য কারণ আছে এই সমস্যার পেছনে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পেটের ব্যথা উপেক্ষা করা উচিত নয়। কারণ এগুলো  ডায়াবেটিস অথবা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত মলত্যাগ অস্বস্তিকর। এর ফলে ক্ষুধা হারিয়ে যায়, বমি বমি ভাব অনুভব হয়, পেটে ব্যথা হয়। অস্বাস্থ্যকর জীবনধারা কোষ্ঠকাঠিন্যের প্রাথমিক কারণ। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা সময়মতো না করলে প্রাণঘাতী হতে পারে।
আর কোষ্ঠকাঠিন্যের সমস্যার কারণে যখন অস্বস্তিতে ভুগছেন তখন এমন কিছু নিশ্চয়ই করতে চাইবেন না যা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। কোষ্ঠকাঠিন্য থাকলে খাওয়া-দাওয়ায় বড়সড় একটা পরিবর্তন আনতে হয়। কারণ এই রোগ থাকলে চাইলেও সবকিছু খাওয়া যায় না। বরং এমন কিছু খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদরা, যেগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
এ ছাড়া বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে অনেকেই বুঝতে পারেন না, কী খাবেন আর কী খাবেন না। সম্প্রতি চিকিৎসকরা কোষ্ঠকাঠিন্য থাকলে পেঁপে এবং কুমড়া খাওয়ার পরামর্শ দিয়েছেন। এত বিকল্প থাকতে এই দুটি সবজির ওপরই কেন বেশি জোর দেওয়া হচ্ছে?
পেঁপেতে রয়েছে ভরপুর মাত্রায় ডায়েটারি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের ওষুধ হতে পারে। এ ছাড়া পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপেতে জলের পরিমাণ সবচেয়ে বেশি। ফলে শরীরে জলের ঘাটতি মেটাতে পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপেতে ফাইবার যেহেতু উচ্চ মাত্রায় থাকে, তাই ডায়াবেটিক রোগীদের জন্যও পেঁপে বেশ উপকারী। পেঁপেতে কার্বোহাইড্রেটের পরিমাণ ২৭ গ্রাম। ফলে হার্টের রোগের ঝুঁকি এড়াতেও পেঁপে কার্যকর।
পেঁপের পাশাপাশি কুমড়াও সমান উপকারী কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য। এই সবজিতে রয়েছে ডায়েটারি ফাইবার এবং ভরপুর জল। শরীরে জলের ঘাটতি দূর করা থেকে শরীরের আর্দ্রতা বজায় রাখা–কুমড়া খুবই স্বাস্থ্যকর একটি সবজি। দীর্ঘদিন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা অনায়াসে দৈনিক পাতে কুমড়া রাখতে পারেন। 

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন