Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মেসিদের প্রথম জয়-শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৬ Time View

শনিবার (৩১ জানুয়ারি) কলম্বিয়ার আতানাসিও জিরারদো স্টেডিয়ামে গ্যালারি ছিল দর্শকে ঠাসা। তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না ইন্টার মায়ামির জন্য। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাতলেটিকো নাসিওনাল। তারই পুরস্কার আসে ম্যাচের ২৫ মিনিটে। দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হুয়ান ম্যানুয়েল রেঙ্গিফো। এগিয়ে যায় কলম্বিয়ার ক্লাবটি।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে সুযোগ তৈরি হয়। লিওনেল মেসির নেয়া শট পোস্টে লেগে ফিরে এলে দ্রুততম প্রতিক্রিয়ায় বল জালে পাঠান লুইস সুয়ারেজ। ম্যাচে সমতায় ফেরে মায়ামি।

আরও পড়ুন: রোনালদো-মেসির জার্সিতে রেকর্ড মূল্য, জন টেরির সংগ্রহ বিক্রি প্রায় ৭ লাখ ডলারে

গোলের পরই সুয়ারেজকে তুলে নেয়া হয়, জায়গা করে দেওয়া হয় নতুন যোগ দেওয়া জার্মান বেরতেরামেকে। ১৯ নম্বর জার্সি পরে মাঠে নেমেই আক্রমণে প্রাণচাঞ্চল্য আনেন মেক্সিকো জাতীয় দলের এই ফরোয়ার্ড। মেসি ও সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া চোখে পড়ে। এক পর্যায়ে মাতেও সিলভেত্তিকে দারুণ এক সুযোগ তৈরি করে দেন বেরতেরামে, তবে সিলভেত্তির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিন ৭৬ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন লিওনেল মেসি। তার পাস ও মুভমেন্টে একাধিক আক্রমণ তৈরি হয়। মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানান দর্শকেরা। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় খেলা। যোগ করা সময়ে ইন্টার মায়ামির একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন অ্যাতলেটিকো নাসিওনালের মিডফিল্ডার এলকিন রিভেরো। আত্মঘাতী ওই গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

আরও পড়ুনঃ  খেলব না বলেও ৬ মাসে ১০ ম‍্যাচ, ভারত-পাকিস্তানের কেন এই ‘বন্ধুত্ব’
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

মেসিদের প্রথম জয়-শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে

Update Time : ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬